শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রেস সচিব

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টার  প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে  বলেছেন, আমি (প্রধান উপদেষ্টা) আশা করি, এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠকের পর এক ব্রিফিংয়ে প্রেস সচিব একথা জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন যে, যেভাবে ক্যাম্পেইনটা চলছে, তিনি বলেছেন— সারা দেশে উৎসাহ-উদ্দীপনা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন, কেউ কারোর বিরুদ্ধে কোনও কথা কেউ বলছেন না, কোনও অভদ্র আচরণও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি ইতিবাচক পরিবর্তন।

প্রেস সচিব আরও জানান, উনি (প্রধান উপদেষ্টা) বলছেন, এখনও পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে ‘টু মেইক ইট পারফেক্ট’। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। আর নেক্সট ওয়ান উইক উনি বলছেন যে, খুবই ক্রুশিয়াল। 

তিনি বলেন, আপনারা জানেন, ইলেকশন ১২ তারিখে, মানে আজকের থেকে মাত্র চার দিন পরেই। উনি বলেছেন, ভোট উৎসবমুখর হবে এবং এটা সেফ হবে উনি আশা করছেন। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন পুরো পরিবার একসঙ্গে ভোট উৎসবে যোগ দেবেন— উনি এটা আশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়