মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, আগামী শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা থেকে অফিস করবেন তিনি। এ সময় সংশ্লিষ্ট সবাইকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন তিনি। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। তিনি ৩ বাহিনীর প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এনএসআইন ডিজিডিএফআই প্রধানদের সাথেও বৈঠক করেন।