শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভুটান দিয়েই শুরু হতে পারে

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশটি বেছে নেবেন। এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনসহ পৃথিবীর অনেক দেশই তাকে আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইতিমধ্যই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।

তবে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তাভাবনা করা হচ্ছে। স্মরণ করা যায় যে, ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

ভূ-রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী প্রথম কোন দেশটি সফর করবেন তাও বিবেচনায় রাখা হচ্ছে। এ জন্যই হয়তো ভুটানকে বেছে নেয়া হচ্ছে প্রথমে। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়