শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩১ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনর্বিবেচনার দাবি পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত

বাংলাদেশ পুলিশের বিদ্যমান পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, মাঠ পর্যায়ের সদস্যদের মতামত উপেক্ষা করে এবং পর্যাপ্ত গবেষণা ছাড়াই নতুন পোশাক নির্বাচনের প্রক্রিয়া চলছে, যা বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আপত্তির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-০৪ সালে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান পোশাকটি নির্ধারণ করা হয়েছিল, যা এ দেশের আবহাওয়া ও পুলিশ সদস্যদের গায়ের রঙের সঙ্গে মানানসই।

কিন্তু সম্প্রতি অন্তর্বর্তী সরকার যে নতুন পোশাক নির্বাচনের উদ্যোগ নিয়েছে, সেখানে পেশাদার সদস্যদের মতামত নেওয়া হয়নি। এর ফলে নতুন পোশাকটি অন্য কোনো বাহিনীর ইউনিফর্মের সঙ্গে হুবহু মিলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশকে সাধারণ মানুষের কাছে শনাক্ত করা কঠিন করে তুলবে।

অ্যাসোসিয়েশন মনে করে, পোশাক পরিবর্তন একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিপুল পরিমাণ অর্থ নতুন পোশাকের পেছনে খরচ না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির পেছনে ব্যয় করা অনেক বেশি যুক্তিসংগত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়