শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১২:৩১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতিল হওয়া ২৮ টি ফ্লাইটের যাত্রীদের থাকা খাওয়ার ব্যাবস্থা করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। যার কারণে এ পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে।’

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দিবাগত মধ্যরাতে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি ফ্লাইট বাতিল হওয়ার কারণে বিদেশগামী যাত্রীদের দুর্ভোগ পরিদর্শন করেন এবং দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘আমাদের ৮০০ মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। এতে না হলে তাৎক্ষণিক আরও হোটেলের ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, ‘সর্বশেষ একটি ফ্লাইটে ৫৩ জন যাত্রী ছিল। তাদের আমরা হোটেলে নিয়ে যাচ্ছি। রাতে তাদের সেহরি খাওয়ানোর পর পরদিন আমরা এসি বাসে করে সিলেটে পৌঁছে দেব।’

মন্ত্রী বলেন, ‘এখন সৌদি আরবে একটা ফ্লাইট যাওয়ার কথা। সৌদি যদি অপারেট করে তাহলে তো ভালো। না হলে তাদেরকেও আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করব এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’
মন্ত্রী বলেন, ‘আমাদের মিশন ও দূতাবাসগুলোকে বলে দেওয়া হয়েছে, বাংলাদেশিদের যেন নিরাপদ জায়গাতে নিয়ে আসা হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়