ইরানে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার (১ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাকেও বাংলাদেশ নিন্দা জানায়।
এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং পুরো অঞ্চলে আবারও শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে।