শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন জুয়া ও প্রতারণা: ৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

অনলাইন জুয়া ও প্রতারণাসহ বিভিন্ন ডিজিটাল অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

সোমবার (৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

এর আগে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন দাখিল করেছিলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজ হোসেন বলেন, অনুসন্ধানে জানা গেছে সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারণার শিকার হয়ে পাঁচটি হিসাবে প্রায় ৫১ লাখ ১২ হাজার টাকা জমা দিয়েছিলেন। ঘটনার সূত্র ধরে তদন্তে দেখা যায়, এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদারসহ আরও ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে মোট ৫৯৫টি হিসাব পরিচালিত হচ্ছে। এই হিসাবগুলোতে মোট ১ হাজার ২১২ কোটি চার হাজার টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি ৬ হাজার টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।

লেনদেন পর্যালোচনায় সিআইডি দেখেছে, এই বিপুল পরিমাণ অর্থের লেনদেন মূলত অনলাইন প্রতারণা, অনলাইন গেমিং বা বেটিং, হুন্ডি, ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয় এবং শুল্ক ফাঁকির মতো অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত। পুলিশ তাদের আবেদনে উল্লেখ করেছেন, অপরাধলব্ধ আয় যেন অন্য জায়গায় সরিয়ে ফেলা না যায়, সেই কারণে প্রাথমিক পর্যায়ে ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়