শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১০:৪৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনীতিক মিশনের যানবাহনে তুলে দেওয়া হচ্ছে জ্বালানি তেল গ্রহণের সীমা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের যানবাহনে জ্বালানি তেল গ্রহণের সীমা তুলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুরোধের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে।

অন্যদিকে, মোটরসাইকেলে তেল প্রদানের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়েছে। অন্যান্য যানবাহনের রেশনিংয়ের পরিমাণের বিষয়ে রিভিউয়ের চিন্তা চলছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সূত্র।

সূত্র জানিয়েছে, বর্তমানে দৈনিক ৯০২২ টন ডিজেল, পেট্রোল ১০৭০ টন এবং অকটেন ৯১৩ টন সরবরাহ দেওয়া হচ্ছে। সরবরাহ বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়