শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০১:২৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে নানা-নানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানী ও বড় খালার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর জেলা শহরের শেখ ফরিদ কবরস্থানে যান তিনি। সেখানে তার নানা ইস্কান্দার মজুমদার, নানী তৈয়বা মজুমদার এবং বড় খালা খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করেন। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের গোর-এ শহীদ মাঠে জেলা প্রশাসন ও জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন।

তার আগে সকালে জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়