শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারিতে ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় ১৪৩ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন আদালতের আদেশে সারাদেশ থেকে এসব সম্পদ জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে ৭২ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬০১ টাকা মূল্যের স্থাবর ও ৭০ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৮০৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ।

দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক স্বাক্ষরিত এক নথিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, ফেব্রুয়ারি মাসে আদালতের প্রাপ্ত ২৯টি আদেশের মাধ্যমে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। এর মধ্যে আদালতের ২০টি আদেশে ক্রোককৃত সম্পদের মধ্যে রয়েছে-৫৬ দশমিক ৫৮৯১ একর জমি, ১৪টি ভবন, ২৮টি ফ্ল্যাট, ১২টি প্লট, একটি বাড়ি, দুটি টিনসেড ঘর, একটি খেলার মাঠ, একটি স্কুল, দুটি দোকান ও ছয়টি গাড়ি। এসব সম্পদের মোট মূল্য প্রায় ২ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৭৯২ টাকা (প্রদত্ত মূল্যের ভিত্তিতে)।

অন্যদিকে আদালতের ১৫টি আদেশে অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন আর্থিক সম্পদ। এর মধ্যে রয়েছে ১৪৪টি ব্যাংক ও সঞ্চয়ী হিসাব, যার স্থিতি প্রায় ৫৯ কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৫ টাকা। এছাড়া বিনিয়োগ, সঞ্চয়পত্র, পে-অর্ডার, শেয়ার, এফডিআর, বিও হিসাব, প্রাইজবন্ড ও বীমা পলিসিসহ বিভিন্ন আর্থিক উপকরণ অবরুদ্ধ করা হয়েছে।

অবরুদ্ধ সম্পদের মধ্যে আরও রয়েছে একাধিক ক্রেডিট কার্ড, এসএনডি ও সিডি হিসাব এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়