শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১২:২৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তাকে ওএসডি করে মঙ্গলবার (১৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কী কারণে ওএসডি করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার এক নারীর সঙ্গে আলাউদ্দিনের অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে অনেকেই ফেসবুকে পোস্টও করেছেন। কেউ কেউ ইউএনও আলাউদ্দিনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবি শেয়ার করেছেন।

তবে স্থানীয় সাংবাদিকদের কাছে আলাউদ্দিন দাবি করেছেন, তার সম্মানহানি করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা পাওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়