শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-ভারত

মনিরুল ইসলাম: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক  করেছেন। এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দের সঙ্গে  প্রতিমন্ত্রী  ড. এম এ মুহিতও  উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) আয়োজিত এই বৈঠকে তাঁরা জনস্বাস্থ্য খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণ-কেন্দ্রিক উদ্যোগসমূহ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তাঁরা এই দুই দেশের অভিন্ন অগ্রাধিকারসমূহের ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআই-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাবসমূহ নিয়েও আলোচনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়