শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া বিচারপতির ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড প্রদান করেছিলেন। গত ১৮ই মার্চ হ্যাক হওয়ার ঘটনায় মঙ্গলবার (২৪শে মার্চ) শাহবাগ থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আবেদন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি মানবজমিন কে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।

শাহবাগ থানায় দায়ের করা সঞ্জয় কুমারের স্বাক্ষরিত জিডিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর মাননীয় চেয়ারম্যান বিচারপতি জনাব মোঃ গোলাম মর্তুজা মজুমদার মহোদয়ের বক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক বিগত ১৮/০৩/২০২৬ খ্রি. তারিখে কে যা কারা হ্যাক করেন। উক্ত আইডি হ্যাক করার মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে।

জানা যায়, গত ১৭ই মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন তিনি বুঝতে পারেননি। পরবর্তীতে বিষয়টি বুঝতে পারার আগেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেদখল হয়ে যায়। গত ২২শে মার্চ বিচারপতি বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান। পরে জোহা ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন।

তানভীর হাসান জোহা জানান, বিচারপতি অনবধানতাবশত প্রতারণামূলক লিংকে প্রবেশ করা বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে এ ঘটনা ঘটেছে। আপাতত মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হয়েছে। তবে বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো তার নিয়ন্ত্রণে আনা যায়নি।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছেও আবেদন করা হয়েছে। এতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়