শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

মনিরুল ইসলাম: বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

কর্মীদের উদ্দেশ করে তারেক রহমান জানান, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে জনদুর্ভোগ তৈরি করে রাস্তা আটকালে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়।

দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

সরকার গঠনের পর এদিন সন্ধ্যায় প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। সন্ধ্যায় নয়া পল্টনে পৌঁছালে উচ্ছ্বসিত কর্মী, সমর্থকদের স্লোগানে প্রকম্পিত হয় ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত। গাড়ি থেকে নেমে কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

পরে কার্যালয়ের ভেতরে আগে থেকে অবস্থান নেয়া প্রায় অর্ধশত এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। এ সময় সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়সহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হয় প্রধানমন্ত্রীর।

এরপর বিএনপি চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন হাত নেড়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়