শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৪:০২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজুত পর্যাপ্ত, এপ্রিল মাস আমরা পুরোপুরি নিরাপদ: জ্বালানি বিভাগের যুগ্ম সচিব

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসছে। ফলে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের জোগান পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমি হিসাব করে দেখেছি, আমাদের পর্যাপ্ত মজুত আছে, কোনো সংকট নেই। ডিজেলের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা মাসভিত্তিক পরিকল্পনা অনুযায়ী আমদানি করছি। এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ।’

দেশে পেট্রল, অকটেন ও ডিজেল মিলিয়ে ১ লাখ ৪৩ হাজার ৮৭৫ টন জ্বালানি তেলের মজুত আছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ডিজেল ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, অকটেন ৯ হাজার ২১ টন এবং পেট্রল ১২ হাজার ১৯৪ টন। এ ছাড়া সাপ্লাই লাইনে আরও কিছু জাহাজ রয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তি ‘ফোর্স মেজরে’র আওতায় পড়লেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে এরই মধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে এবং আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে দ্রুত সরবরাহ শুরু হবে।

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে এই মুখপাত্র বলেন, জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোনো কৃষক যাতে বঞ্চিত না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে।

ফিলিং স্টেশনে ভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ উঠছে—এমন প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, এ ধরনের কোনো নির্দেশনা বা সুযোগ নেই। সবাইকে সমানভাবে জ্বালানি সরবরাহের নীতি অনুসরণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানান হয়, গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার, পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার। জরিমানা করা হয়েছে ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ২৪ জনকে।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ লিটার অকটেন ও ৩৯৫ লিটার পেট্রল। বাকিটুকু ডিজেল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়