শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিরোধী দলের গণভোটের প্রস্তাবকে সরাসরি ‘সংবিধানের ওপর প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী

মনিরুল ইসলাম: জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিরোধী দলের গণভোটের প্রস্তাবকে সরাসরি ‘সংবিধানের ওপর প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এসময় পানের বিড়ায় ভালো পানের ভেতরে পচা পান লুকিয়ে রাখার গল্পের উদাহরণ টেনে তিনি বলেন, আইনের ক্ষমতা না থাকলেও আছে বলে চালিয়ে দেওয়ার মতো ‘কালারেবল লেজিসলেশন’ বা চাতুর্যপূর্ণ আইন প্রণয়নের কোনো সুযোগ নেই। জুলাই সনদ একটি স্ব-ব্যাখ্যায়িত দলিল এবং এর বাস্তবায়ন পদ্ধতি এই সনদের ভেতরেই স্পষ্টভাবে খোদাই করা আছে বলে জানান তিনি।

রোববার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

পানের খিলের ভেতরে পচা পান ঢোকানোর রাজনীতি মানি না

আইনমন্ত্রী বলেন, গণভোটের যে শিডিউলের কথা উনারা বলছেন, সেখানে ১৮ নম্বর অনুচ্ছেদের (পিআর পদ্ধতি) কোনো অস্তিত্বই নেই। অথচ এটি জাতীয় ঐকমত্যের দোহাই দিয়ে চালানো হচ্ছে। এই ধরনের চাতুর্যপূর্ণ লেজিসলেশন আইনের ভাষায় ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (Void ab initio) বা শুরু থেকেই বাতিল। আমরা পানের খিলের গল্পের মতো উপরে বড় পান আর ভেতরে পচা পান ঢোকানোর এই রাজনীতি মানি না।

‘রক্তের আক্ষরে লেখা জুলাই সনদ’

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ কেবল কোনো সাধারণ প্রস্তাবনা নয়, এটি ১৪০০ শহীদের রক্তের আক্ষরে লেখা একটি পবিত্র অঙ্গীকার। জুলাই সনদ স্বকীয়তায় ভরপুর এবং রাজপথে দেওয়া রক্তের ঋণ এখানে স্বচ্ছভাবে প্রতিফলিত হয়েছে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিটাই হলো এই সনদ ইটসেলফ (itself)।

সংস্কার বনাম সংশোধন: কড়া হুশিয়ারি

সংস্কার ও সংশোধনের আইনি মারপ্যাঁচ নিয়ে মন্ত্রী বলেন, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট। জনআকাঙ্ক্ষা থেকে রিফর্ম আসতে পারে, কিন্তু তাকে আইনি রূপ দিতে হলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারেই সংসদে সংশোধন করতে হবে। এর বাইরে অন্য কোনো ফরম্যাট বা শর্টকাট নেই।

‘ফ্যাসিবাদীদের ফেরার পথ সুগম করার চেষ্টা’

বিগত ১৭ বছরের গুম, খুন এবং মিথ্যা মামলার প্রেক্ষাপট টেনে আসাদুজ্জামান বলেন, জুলাই সনদের পেছনে ৪,৫০০ সহযোদ্ধার ক্রসফায়ার এবং ৬০ লাখ নেতাকর্মীর যন্ত্রণার ইতিহাস আছে। তিনি বিরোধী দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, উনারা যে পথে হাঁটছেন তা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত (Mala fide)। উনাদের লক্ষ্য হয়তো ভিন্ন পথে ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনার পথ সুগম করা। কিন্তু জুলাই বিপ্লবীরা তা হতে দেবে না। সবশেষে তিনি জুলাই সনদকে ‘জনগণের মুক্তির সনদ’ হিসেবে অভিহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়