শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:১২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাংলাদেশে আমলাতন্ত্র আগের মতোই মূখ্য নির্ণায়ক : টিআইবি

নিজস্ব প্রতিবেদক : দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত পাস না হওয়ার পেছনে ‘রাজনৈতিক’ ও ‘আমলাতান্ত্রিক’ বাধা রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, ‘আমলাতন্ত্র এখনো আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে। মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ থাকলেও তাদের সিদ্ধান্ত নেওয়ায় আমলাতন্ত্রের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সোমবার (৬ এপ্রিল) সকালে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রণীত কয়েকটি অধ্যাদেশ রহিত, বাতিল বা সংশোধন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে টিআইবি। এতে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান এবং উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। এসময় পুলিশ কমিশন অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের সুপারিশ করে টিআইবি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হচ্ছে না, বাধা কোথায় এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রতিরোধটা ভেতর থেকেই আসছে। ভেতরে দুটো আঙ্গিক আছে। একটা হচ্ছে রাজনীতি, আরেকটা আমলাতন্ত্র। কাজেই আমি বলবো না সরকারের সদিচ্ছা নেই। সরকার প্রকাশ্যে সদিচ্ছার কথা বলেছে। কাগজে বলেছে, দলিলে বলেছে। সরকারপ্রধান কিছু বক্তব্য দিয়েছেন যেটা আশা জাগানিয়া। কিন্তু অ্যাট দ্য সেইম টাইম যে দৃষ্টান্তগুলো হয়েছে, অধ্যাদেশ নিয়ে যে খেলাটা হচ্ছে। খেলা শব্দটা বলবো। সেই প্রতিরোধটা আসছে রাজনৈতিক অঙ্গন থেকে। জনপ্রতিনিধিরা আমলাদের ওপর নির্ভরশীল জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘যে ধরনের যুক্তিগুলো তুলে ধরা হয়েছে।

মানবাধিকার কমিশনের এখতিয়ার কে খর্ব করার জন্য যে দাবিগুলো তুলে ধরা হচ্ছে, সেগুলো কোথা থেকে আসছে। সেগুলো আমলাতন্ত্র থেকে আসছে। পোশাক, অপোশাকে আমলাতন্ত্র। আমলাতন্ত্র আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে। ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই করে জাতীয় সংসদের বিশেষ কমিটি গত ২ এপ্রিল মোট ৯৮টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার জন্য সুপারিশ করেছে, যা সাধুবাদ পাবার যোগ্য। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন ২০২৫, জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে করা জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ)’ অধ্যাদেশও রয়েছে। তবে আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশের সবই দুর্বলতাহীন নয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। যেমন- সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ ২০২৫, স্থানীয় সরকার সংক্রান্ত চারটি সংশোধনী অধ্যাদেশও এরমধ্যে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়