শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেন ও চালু হবে নতুন রুট

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আসার পর রেলের নতুন রুট চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি আরও জানিয়েছেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে চলতি বছর থেকেই বাংলাদেশ রেলওয়ে ব্রডগেজ কোচ পেতে শুরু করবে।

আজ বৃহস্পতিবার জামায়াতের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়। রেলমন্ত্রী বলেন, একটি প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে ২০০টি ব্রডগেজ কোচ যুক্ত হবে।

কোচগুলো আসার পর রেলের নতুন রুট নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে রবিউল বলেন, বর্তমানে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। ভারত থেকে নতুন কোচ আসার পর এই সংখ্যা বাড়ানো হবে।

বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ০৯ কিলোমিটার রেলপথ রয়েছে, যার মধ্যে ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার মিটারগেজ, ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার ব্রডগেজ ও ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার ডুয়ালগেজ।

নতুন ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইন নির্মাণে সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে বলেও জানান তিনি।

রবিউল আরও জানান, যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এবং পণ্য পরিবহনের মাধ্যমে রেলের আয় বাড়াতে শিগগির ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়