শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

দেশে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, গত দুই বছরে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল এবং অনেক জনপ্রতিনিধি পলাতক থাকায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এ অবস্থায় জনসেবা সচল রাখতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়।

চিফ হুইপ বলেন, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারের লক্ষ্য দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা করা।

বিচার বিভাগকে মানুষের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে তিনি বলেন, ন্যায্য বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহারের নির্দেশ দিয়েছেন। দেশে ভয়ের, হিংসা ও বিভাজনের রাজনীতি দূর করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

চিফ হুইপের দাবি, গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেনি এবং রাজনৈতিক সহনশীলতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়