কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এই ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কুমিল্লা অভিমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারী নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ওই নারীর ছেলেকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।