শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।

তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কমিশনিংয়ের কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।

এর আগে, এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাহিদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাসের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুদকের এক কর্মকর্তা বলেন, সংসদ ভবনে শব্দযন্ত্র স্থাপন ও পরবর্তী সংস্কার কাজে দুর্নীতির অভিযোগে ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এর সঙ্গে জড়িত সবাইকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। গণপূর্ত অধিদপ্তর থেকে নথিপত্র সংগ্রহের উদ্যোগ চলছে।

দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। জাহিদুর রহিম জোয়ারদারের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই আওয়ামী লীগ সরকারের আমলের ২০১৮ সালে সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে কাজ করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে দুদকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়