শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফুয়েল পাস’ অ্যাপের কার্যক্রম আরও ১৯ জেলায় চালু

জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস’ অ্যাপের কার্যক্রম আরও ১৯টি জেলায় বাড়ানো হয়েছে।

নতুন যুক্ত জেলাগুলো হলো—গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

দেশব্যাপী ফুয়েল পাস সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে এই জেলাগুলোতে নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে। এ বিষয়ে গ্রাহকদের মতামত, অভিযোগ ও পরামর্শ জানতে ‘FuelPass’-এর অফিশিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা ছাড়াও আরও বেশ কয়েকটি জেলা ও মহানগরে এই অ্যাপের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছিল। সে সময় ঢাকা ও ঢাকা মেট্রো ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল মহানগরসহ চাঁদপুর ও ময়মনসিংহে নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়। একই দিন ঢাকায় ১৮টি পাম্পে এই কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়।

জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরাতে ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই ডিজিটাল সিস্টেমটি গত ৯ এপ্রিল চালু করে।

প্রাথমিকভাবে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশনে শুধু মোটরসাইকেলচালকদের জন্য এই পাইলটিং কার্যক্রম উন্মুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটিং কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়