শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন

মনিরুল ইসলাম: দেশের চলমান পরিস্থিতি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করছি। কমিটির লক্ষ্য হবে, দলমতের ঊর্ধ্বে উঠে বর্তমান সমস্যা সমাধানে কার্যকর পরামর্শ তৈরি করা এবং তা বাস্তবায়নে সরকারকে সহায়তা করা বলে জানান তিনি।

গতকালের অধিবেশনে দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যের সূত্র ধরে আজ এই সিদ্ধান্ত জানানো হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, মাননীয় স্পিকার, আমরা সকলেই একমত যে এটি একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা গতকাল উনার বক্তব্যে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা যৌক্তিক। তারা প্রস্তাব দিয়েছিলেন যে সরকারি ও বিরোধী দল মিলে একসাথে কাজ করতে পারে। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের স্বার্থে এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে ইতিমধ্যে পাঁচজন সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, সদস্য করা হয়েছে, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবি মাশরাফউদ্দিন নিজান, সংসদ সদস্য (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম শান্ত, সংসদ সদস্য (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন অপু, সংসদ সদস্য (শরীয়তপুর-৩)।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়েছে। এখন বিরোধীদলীয় নেতা যদি তাদের পক্ষ থেকে আরও পাঁচজনের নাম দ্রুত প্রদান করেন, তবে মোট ১০ সদস্যের এই কমিটি অতিসত্বর কাজ শুরু করতে পারবে। এই ১০ জন আলোচনার মাধ্যমে যে পরামর্শ দেবেন, তার মধ্যে বাস্তবতা থাকলে সরকার অবশ্যই তা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। দেশের মানুষের স্বার্থে যে কারো সাথে আলোচনার পথ উন্মুক্ত রাখা হয়েছে। মাননীয় স্পিকারের মাধ্যমে বিরোধী দলকে দ্রুত নাম জমা দেওয়ার অনুরোধ জানান।

 পরে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা শীঘ্রই পাঁচজনের নাম প্রস্তাব করবো। বিরোধী দলের পক্ষ থেকে নামের তালিকা পাওয়ার পরই এই কমিটি আনুষ্ঠানিক বৈঠক শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়