শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডিতে ইংরেজি নাম সংযোজনের চিন্তাভাবনা করছে ইসি

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বাবা-মা ও স্বামী-স্ত্রীর বাংলা নামের পাশাপাশি এখন থেকে ইংরেজি নাম যুক্ত করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা বলেন, ইংরজিতে নামের বানান না থাকায় সেবাগ্রহীতাদের বিড়ম্বনায় পড়তে হয়। আবার অনেকে এনআইডি সংশোধনের সময় মিথ্যার আশ্রয়ও নেন।

তাই এ পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আইন-বিধি খতিয়ে দেখা হচ্ছে।

বাবা-মা এবং স্বামী ও স্ত্রীর নাম ইংরেজিতে যোগ করা হতে পারে। এছাড়া ডাক নামও যুক্ত করা হতে পারে।
তিনি বলেন, বর্তমানে দুই নম্বর ফরমে তথ্য দেওয়ার সময় ইংরেজিতে বাবা-মা বা স্বামী-স্ত্রীর নাম লিপিবদ্ধ করার ঘর নেই। সেটাই এখন যোগ হবে৷ তবে এই তথ্য ইসির সার্ভারে থাকবে, এনআইডিতে দৃশ্যমান থাকবে না। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়