শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০২:১৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানের অর্থ পাচার মামলায় জামিন

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

আশিকুজ্জামান নজরুল দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

গত বছরের ৩ মার্চ মানি লন্ডারিং মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় ইমরানসহ তিনজনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, সাদিক অ্যাগ্রো ভুটান, নেপাল, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে গরু চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দেশে নিয়ে আসে। এছাড়া প্রতিষ্ঠানটি দেশি গরু ও ছাগল বিদেশি জাতের বলে বেশি দামে বিক্রি করত বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালে ১৫ লাখ টাকার একটি ছাগল বিক্রির ঘটনায় বিতর্কের পর প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। ছাগলটি তারা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের কাছে বিক্রি করেছিল বলে জানা গেছে।

পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডসহ একাধিক সংস্থা সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তবে মামলার চার্জশিটে ১ কোটি ৩৩ লাখ টাকা পাচারের কথা উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়