শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:০২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চার কেন্দ্র, দলীয়করণ নয়: অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সারাবিশ্বে একই সংকট। বরং আমরা একমাত্র দেশ খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পাশ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। কৃষক, শ্রমিক ও সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, সেটিও খুবই সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি।

তিনি আরও বলেন, অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে। বাংলাদেশ ঐ জায়গায় যায়নি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নেই এ কথাটা বলার কোনো সুযোগও নেই। সমস্যা দেশের বাইরে। এই বাইরের সমস্যাটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। যেটা খুব কঠিন কাজ এবং অনেক সামর্থ্য নিয়ে আমাদের ম্যানেজমেন্ট যেভাবে করছে এই পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না।

জ্বালানি সংকট মোকাবেলায় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে সরকার উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিরোধী দলসহ একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এখানে পুরো বিষয়টা স্বচ্ছতার সাথে হ্যান্ডেল করছি। এখানে লুকোচুরির কিছু নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়