শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৪:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদেরকে এবার ইউরোপের ২৯ দেশের ভিসা নিয়ে সতর্কবার্তা

এবার বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত ইউরোপের শেনজেনভুক্ত ২৯ দেশের দূতাবাস। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নাগরিকদেরকে শেনজেনভুক্ত দেশগুলোতে অবস্থানের ব্যাপারে কড়াভাবে সতর্ক করা হয়েছে বার্তায়।

সোমবার (৪ মে) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় দূতাবাসগুলো।

ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে এতে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে আপনার ভিসার নিয়মকানুন মেনে চলুন।

শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়