শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:৪৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও)

নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসনের কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাতে সচিবালয় থেকে প্রধানমন্ত্রী সেখানে আসেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যামিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। অনুষ্ঠানে সহধর্মিনীকে নিয়ে উপস্থিত হন তিনি।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি ড্রাইভ করেছেন। পাশে ওনার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছিলেন।”

প্রশাসনের কর্মকর্তাদের সম্মিলনে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে পেয়ে কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের চোখে-মুখে আনন্দের অভিব্যক্তি দেখায় যায়।

প্রায় ১৭ বছর পর গেল ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পায়। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান।

দেশে ফেরার পর এই প্রথম প্রধানমন্ত্রী নিজেই নিজের গাড়ি চালিয়ে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়