শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানবাহনে নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক, না থাকলেই ব্যবস্থা: ডিএমপি

‎রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বরপ্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকারনির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বরপ্লেট ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহ করা ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ আবার নির্ধারিত প্লেটের পরিবর্তে শুধু পেইন্ট দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

‎‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক গাড়ির মালিক নম্বরপ্লেটের ফি পরিশোধ করলেও এখনো বিআরটিএ থেকে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। পাশাপাশি অনেক যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এতে মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

‎ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের প্রতি দ্রুত নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট স্থাপন এবং আরএফআইডি ট্যাগ সচল আছে কি না, তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়