শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০২:৩৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

দীর্ঘ দুই দশক পর সরকারপ্রধানের আগমণকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। 

নেতার আগমণ উপলক্ষে শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়ে সাজানো হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আশায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী চাঁদপুরে সরকারের অগ্রাধিকারভুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে স্থানীয় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন এবং নিম্নবিত্ত মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। 

এ ছাড়া তিনি স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এই সফরে প্রধানমন্ত্রী চাঁদপুরের স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সফরটি সফল করতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়