শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি রোগীদের ভারতের চেয়ে কম খরচে চিকিৎসা দিতে চায় শ্রীলঙ্কা

শ্রীলংকার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ‘আইসিরি সেন্ট্রাল হাসপাতালের’ মূল প্রতিষ্ঠান সফট লজিক হোল্ডিংয়ের চেয়ারম্যান অশোক পাথিরেইজ বলেছেন, প্রাথমিকভাবে বিশেষ প্যাকেজে বাংলাদেশ থেকে রোগী নিয়ে ভারতের চেয়ে কম মূল্যে ভালো চিকিৎসা দেওয়া হবে। 

গত সপ্তাহে রাজধানী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অশোক পাথিরেইজ বলেন, বাংলাদেশের বিভিন্ন সেবা খাতে বিনিয়োগের প্রচুর সুযোগ আছে। প্রাথমিকভাবে শ্রীলংকার সফট লজিক গ্রুপ বাংলাদেশে একটি লাইফ ইন্স্যুরেন্স কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর সফট লজিকের প্রতিষ্ঠানই হচ্ছে আইসিরি হাসপাতাল। যেটি শ্রীলংকায় উন্নত সেবার জন্য বেসরকারি খাতে সবচেয়ে বড় হাসপাতাল। 

তিনি আরও বলেন, শ্রীলংকায় হাসপাতালটির ৬টি শাখা আছে। এখানকার সব চিকিৎসক বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। ক্যানসার, নিউরো, কার্ডিয়াক, আইভিএফসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এ হাসপাতাল সবচেয়ে জনপ্রিয়।

হাসপাতালের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের মানুষ বছরে ৩৫০ কোটি ডলার বিদেশে চিকিৎসায় ব্যয় করেন। তারা চিকিৎসা নিতে ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যান। এখন সেই রোগীদের একটি অংশ যাতে শ্রীলংকা যান তার উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিরি চাচ্ছে, বাংলাদেশের রোগীদের এক আকর্ষণীয় প্যাকেজ দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে।

তিনি আরও বলেন, শ্রীলংকার মানুষ শান্ত। ভিসাও একেবারে সহজ। প্রাকৃতিকভাবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ। ধর্মীয় উগ্রতা নেই। এ কারণে প্রতিবছর অনেক মানুষ বাংলাদেশ থেকে শ্রীলংকায় ঘুরতে যান। বাংলাদেশ থেকে এখন থেকে রোগীরা গেলে তাদের পরিবারের সদস্য এবং বিমান ভাড়াসহ বিভিন্ন প্যাকেজ দেওয়া হবে। যাতে তারা উন্নত চিকিৎসা পান এবং খরচও ভারতের চেয়ে কম হয়।

তিনি বলেন, ওপেনহার্ট সার্জারি করলে আইসিরি হাসপাতালে সব মিলিয়ে ৬ হাজার ডলার খরচ হয়। কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতের চেয়ে কম মূল্যে এই সার্জারির সেবা দিতে প্রস্তুতি চলছে।

মতবিনিময় সভায় আইসিরি হাসপাতালের প্রধান অফিসার কেভিন হিয়ানকি চেং এবং চিফ অপারেটিং অফিসার ডাক্তার সামান্তি ডি সিলভা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়