শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা

সম্প্রতি এই ভিসা চালু নিয়ে বেশ কয়েকবার দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রায় দুই বছর ধরে বন্ধ আছে ভারতের পর্যটন ভিসা। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পর্যটন ভিসা চালুর হওয়ার বিষয়ে কথা বলছেন। তবে ভারতের পর্যটন ভিসা এখনও চালু করা হয়নি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এবং ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কূটনৈতিক সূত্র বলছে, জুনের শেষে পর্যটন ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন রিপোর্ট

২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো আইভ্যাক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের স্থবিরতার জেরে প্রায় ২১ মাস ধরে বন্ধ ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও সীমিত আকারে দেওয়া হচ্ছে। দেশের ১৬টি স্থানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থাকলেও বর্তমানে মাত্র ৫টি আইভ্যাক থেকে ভিসা ইস্যু করা হচ্ছে সীমিত আকারে।

অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা চালুর বিষয়ে উদ্যোগ নেয়। এ নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার আলোচনাও হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লি সফরের সময়েও ভিসার বিষয়টি তুলে ধরেন। ভারতের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় এবং ভিসা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায়।

অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে, আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তখন আইভ্যাক জানায়, সীমিত সেবার মধ্যে ভিসা ইস্যু বিলম্ব হতে পারে, তাই আবেদনকারীদের পাসপোর্ট ফেরত নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। ভিসা অনুমোদিত হলে, পুনরায় পাসপোর্ট গ্রহণ করা হবে। এরপর সীমিত আকারে ৫টি আইভ্যাক থেকে ভিসা ইস্যু চালু রাখে ভারতীয় হাইকমিশন। এগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা। এসব আইভ্যাক থেকে মেডিক্যাল, ডাবল এন্ট্রি এবং ব্যবসায়িক ভিসা ইস্যু চলমান আছে।

দুই দেশের আলোচনার মধ্যে ভারতীয় গণমাধ্যমে ভিসা চালুর বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে—১ মে থেকে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন নেওয়া হবে। এই খবরে অনেকে অনলাইনে আবেদনের প্রস্তুতি নেন এবং আবেদন করেও ফেলেন। তবে তাদের আবেদন বাতিল হয়ে যায়।

ভারতের ভিসা আবেদনের ফাইল প্রসেস করে দেন এমন একজন রবিউল। তিনি জানান, হঠাৎ করে অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য ফাইল রেডি করার জন্য  আসছেন। কিন্তু আমাদের কাছে এমন কোনও তথ্য নেই যে, আবেদন চালু হয়েছে। অনেকে এসে অনেকটা জোর করেই ফাইল রেডি করে আবেদন করেছেন, কিন্তু পরে রিজেক্ট হয়ে গেছে।

ট্যুরিস্ট ভিসা প্রসঙ্গে জানতে আইভ্যাকে যোগাযোগ করা হয়। সেখান থেকে বলা হয়, ‘‘পর্যটন ভিসা এখন বন্ধ আছে। চালু হলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে জানানো হবে।’’

তবে রবিউল হকের দাবি, গুজবের এই সুযোগে প্রতারণার আশ্রয় নিচ্ছে অনেকে। পর্যটন ভিসার আবেদনের কথা বলে অনেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে এবং আবেদনকারীর ক্ষতি হচ্ছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, ভারত দ্রুত ভিসা স্বাভাবিক করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়