শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৫:৫৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফায়ার সার্ভিসের আধুনিকায়নে লোকবল ও স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে লোকবল বৃদ্ধি এবং নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ড-এ আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬, পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট নয়। তাই সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন স্টেশন স্থাপন ও জনবল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি আধুনিক ট্রেনিং একাডেমিসহ প্রায় ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ড মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হওয়া ফায়ার সার্ভিসের ৫২ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়