শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ, জুনের শেষে পুরোদমে জ্বালানি সরবরাহ

মনিরুল ইসলাম : জ্বালানি খাতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান অংশ নেন।

সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নেওয়া নীতিমালা ও বর্তমান পরিস্থিতি উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করার কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাস বিপণন নিয়মাবলি ২০১৪ হালনাগাদ করে “গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬” প্রণয়ন করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়। আগামী জুন মাসের শেষ নাগাদ পাইপলাইনের মাধ্যমে পুরোদমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।

দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের সদস্যদের লিখিত পরামর্শ কমিটির কাছে পাঠানোর আহ্বান জানানো হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়