শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ডিবি প্রধান হারুনের আরও সম্পদ জব্দের নির্দেশ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের কক্সবাজারে জমি ও অভিজাত ক্লাবে সদস্যপদ থাকার নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে তার এসব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, হারুন অর রশীদের বিরুদ্ধে সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এই তদন্ত করতে গিয়েই কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় তার আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া বনানী, উত্তরা ও নারায়ণগঞ্জ ক্লাবের মতো অভিজাত ক্লাবের সদস্যপদসহ তার বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান মিলেছে।

ব্যয়বহুল এসব ক্লাবে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে দুদক। এসব বিষয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার নতুন সন্ধান পাওয়া সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন।

এদিকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এন এ এইচ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে আগামী শুক্রবার (১৪ জুন) তলব করেছে দুদক।
 
এ ছাড়া দুদকের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সম্পদের পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। গণপূর্ত অধিদফতরের সমন্বয়ে এই কমিটি কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়