শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

মনিরুল ইসলাম  : সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন ( ইউপি) চলতি বছরের শেষভাগে কোন এক সময় অনুষ্ঠানের চিন্তা- ভাবনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিটি কপোরেশন,  পৌরসভা ও উপজেলা নির্বাচনে আগে ইউপি নির্বাচন নিয়প ভাবছেন। ইউপি নির্বাচনকে ' টেষ্ট কেস ' হিসেবে দেখছে সরকার।

এদিকে,  প্রধানমন্ত্রীর (পলিসি ও স্ট্র্যাটেজি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান এক বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি  নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই বলেছেন। 

সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ কথাগুলো বলেন।

তার এই বক্তব্য প্রচারিত হবার পর আওয়ামীলীগ শিবিরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোর মুখ দেখছেন কেউ কেউ।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমানের  বলেন, নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন; এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যাঁরা বাংলাদেশে আছেন, তাঁদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস (সুযোগ) দেবে কি না? যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে; এ বিষয়ে সরকারের অবস্থানটা কী হবে?

এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি  নির্দলীয় হন। কেউ দলের কথা বলবেন না এবং তিনি যদি তাঁর প্রচারে এটা হতে পারে। একজন নির্দলীয় ব্যক্তি এলেন, কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাঁদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি, তাঁর যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।’

আরেক প্রশ্নে  আরেকজন সাংবাদিক জানতে চান, যদি পদপদবি থাকে, সে ক্ষেত্রে? জবাবে উপদেষ্টা জাহের উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের পদপদবি, আসলে যেটা হয় আরকি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদপদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি ক্রাইটেরিয়া (শর্তাবলি) যা আছে, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

এদিকে, উপদেষ্টার বক্তব্য প্রকাশিত হবার পরপরই এনিয়ে আলোচনা জোরদার হচ্ছে। কার্ষত্রুম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূলের নেতা- কর্মীরা কি আসলেই নির্দলীয় ভাবে ইউপিসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিবে কি না নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে বিষয়গুলো আরও খোলাসা হতে চায় আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরাঞ্চলের বারবার নির্বাচিত আওয়ামী লীগের একজন সাবেক ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নিতে চাই৷ আমাদের কর্মীদের নির্বাচনের মাধ্যমে চাঙ্গা রাখতে চাই। এখন দল ও সরকারের ভূমিকার ওপর আমরা নির্ভর করছি। দেখা যাক কি হয়। এতোদিন তো নির্বাচন করতে পারব যে ভাবে বা প্রত্রুিয়ায় তা নিয়ে ভাবতেই পারিনি। উপদেষ্টার বক্তব্যের পর একটু আশার আলো দেখছি। দেখা যাক শেষমেষ কি হয়।

মানিকগঞ্জের এক ইউপি মেম্বার বলেন, দলীয়,প্রতীক ছাড়া নির্বাচন হলে অনেকেই প্রার্থী হতে আগ্রহী হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়