শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছি : প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন

নিউ ইয়র্কের মাটিতে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণকে আওয়ামী লীগের কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলেন তিনি। 

ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন, ‘জামায়াতের নায়েবে আমীরের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়াতে অনেকেই মনে করছেন আমি জামায়াতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি! আমি বহুবার বলেছি আমাকে যা ইচ্ছা মনে করেন আমার কোনো সমস্যা নেই।

শুধু আওয়ামী লীগ না বানালেই চলবে। ওই অনুষ্ঠানটি আসলে জামায়াতের ছিল না, আমি আখতারকেও এখানে রাখতে চেয়েছিলাম তারা রাজি হয়নি। সম্ভবত মির্জা ফখরুলকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল।’

আওয়ামী লীগকে দেশ ও দেশের বাইরে সংখ্যালঘু উল্লেখ করে ইলিয়াস লেখেন, ‘আমি সাধারণত যেকোনো পাবলিক অনুষ্ঠান এড়িয়ে চলি, এই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা নয় বরং বিমানবন্দরে তাদেরকে যে অপমান করা হয়েছে সেটার জবাব দিতে।

আমি দুদিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম অনুষ্ঠানে আমি থাকব যদি কারো সাহস থাকে তাহলে তারা আসুক। তারা আসেনি! আমাদের ঢাকা থেকে আসা জুলাই যোদ্ধাদের একা পেয়ে তারা যেটা করেছে সেটা কাপুরুষোচিত, সাহসিকতা নয়। ওরা বাংলাদেশেও সংখ্যালঘু, দেশের বাইরেও সংখ্যালঘু।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়