শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার চাইলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিতে পারে : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘সরকার যদি কালকে মনে করে আওয়ামী লীগের ওপর চলমান নিষেধাজ্ঞা তুলে দেব সরকার এটা তুলে দিতে পারে। বিচার বিচারের মতো চলবে, বিচারে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে জড়িত বলে প্রমাণ করা যায় তাহলে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে। অথবা আদালত যেটা মনে করবেন সেই সাজা দেবেন।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে আইসিটি আইন সংশোধনের মাধ্যমে সংগঠন হিসেবে বিচারের আলাপ আছে। আমরা দেখলাম আইন উপদেষ্টাও বলছেন, প্রসিডিউর শুরু হচ্ছে। আমার জানা মতে এখনো কোনো মামলা করা হয়নি, ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরের কথা।’

আওয়ামী লীগের কর্মকাণ্ড বা দলীয় যে সাংগঠনিক কাজ ‘সন্ত্রাস দমন আইন-২০০৯’-এর মাধ্যমে নিষিদ্ধ আছে জানিয়েছেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘সন্ত্রাস দমন আইন, ২০০৯’-এর মাধ্যমে আগে শুধু সংগঠন নিষিদ্ধ করা যেত। এখন যেটা হয়েছে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে এখানে একটা নতুন ধারা যোগ করা হয়েছে। যার মাধ্যমে সরকার চাইলে কর্মসূচিও নিষিদ্ধ করতে পারে। তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ আছে।

সরকারের একটা এক্সিকিউটিভ অর্ডারে। তিনি আরো বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। তার নিবন্ধন স্থগিত আছে। তো আওয়ামী লীগ যদি এগুলো করতে না পারে তাহলে নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে?’ সূত্র: কালেরকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়