শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা কোন নিরীহ ও নিরপরাধ আওয়ামীলীগের সাথে জুলুম করবো না : রাশেদ খান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের শান্তিতে রাখতে চায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পষিদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না। কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।’

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘আওয়ামী লীগের লোকজন গত ১৫ মাস শান্তিতে ছিল। কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চায় না। দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই। বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে।

এর দায়টা শেখ হাসিনার। সুতরাং আওয়ামী লীগের সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে, তারা হাসিনার কোনো উসকানিতে পা দেবে না। এ জন্য তাদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ, ছাত্রলীগ শনাক্তে সহযোগিতা করা এবং পুলিশে সোপর্দ করা।’ 

তিনি আরো লেখেন, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।

যারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রলীগের অর্থযোগানদাতা ছিল, টাকা দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে লালন-পালন করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের নির্বাচনের আগে ঠাণ্ডা করতে না পারলে, ওরা দেশকে অস্থিতিশীল করে তুলবে। সুতরাং সরকারকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করার আহ্বান করছি। নির্বাচনের আগে অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার জন্য ছাত্র-জনতাকে অসংখ্য ধন্যবাদ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়