শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার শাহরিয়ারের বক্তব্যের কড়া প্রতিবাদ ফখরুলকন্যা শামারুহ মির্জার

সম্প্রতি একটি সমাবেশে জামায়াতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ওই বক্তব্যে তাকে বলতে শোনা যায়, ‘জান্নাতে যেতে হলে জামাতে ইসলামীর সঙ্গে থাকতে হবে’। তবে ব্যারিস্টার শাহরিয়ার দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।

এদিকে ব্যারিস্টার শাহরিয়ারের এ বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফখরুলকন্যা লেখেন, “আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামীর এই নেতার এই কথা যদি ইসলামবিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নেই। ‘জান্নাতে যেতে হলে জামায়াতে ইসলামীর সঙ্গে থাকতে হবে’। আল্লাহ মাফ করুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়