শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদি'র লাশ সামনে রেখে দেশে নৈরাজ্য ও অচলাবস্থা সৃষ্টি করছে কারা, প্রশ্ন জুলকারনাইন সায়েরের

ওসমান হাদি'র লাশ সামনে রেখে দেশে নৈরাজ্য ও অচলাবস্থা সৃষ্টি করছে কারা বলে মন্তব্য করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

১৯ ডিসেম্বর শুক্রবার ফেইসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেইসবুক পোস্টে তিনি লিখেন, 

সংক্ষেপে : শুধু 'হাদি'—অজুহাতে!

১) খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা।

২) প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ।

৩) ধানমন্ডি ৩২ নাম্বারে আবারো অগ্নিসংযোগ ও ভাংচুর।

৪) ছায়ানটের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ।

৫) ইন্দিরাগান্ধী কালচালার সেন্টার ভাংচুর, অগ্নিসংযোগ।

৬) উত্তরাতে ৩২টি দোকান ভাংচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ।

৭) রাজশাহীতে ডেইলিস্টার-প্রথম আলোর কার্যালয় ভাংচুর।

৮) ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবক-কে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা!

৯) চট্রগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নি-সংযোগ, ভাংচুর।

১০) সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ।

১১) নিউজ এজ সম্পাদক নুরুল কবীরের উপর হামলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়