শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহফুজের স্ট্যাটাসে কিসের ইঙ্গিত?

সাবেক তথ্য উপদেষ্টা মাহাফুজ আনম বলেছেন, বর্তমান সময়ে ‘বাস্তব’ আদর্শ উচ্চতর আদর্শকে প্রায়শই পরাজিত করছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্টে তিনি এসব কথা বলেন।

মাহাফুজ আনম শহীদ ওসমান হাদীর ন্যায়বিচার নিয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাস্তববাদী আদর্শবাদের জন্য চেষ্টা করেছেন, তবে তা সফল হয়নি।

তিনি মনে করেন,স্বল্পমেয়াদী বাস্তবতার কারণে ন্যায়, নীতি ও দূরদর্শিতা প্রায়শই পশ্চাৎপদ হচ্ছে।

তিনি আরও বলেন, বাস্তবতা ছাড়িয়ে উচ্চতর আদর্শ এবং দূরদর্শিতা জয়ী হোক। তিনি দেশের ন্যায়বিচার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সচেতনতার গুরুত্বের উপর জোর দেন।

তার মতে, সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য শুধু বর্তমান পরিস্থিতির বিবেচনা নয়, বরং নৈতিক ও আদর্শগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি।

তার বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে শহীদ ওসমান হাদীর ন্যায়বিচারের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক নেতারা এবং বিশ্লেষকরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। মাহাফুজ আনমের এই বক্তব্যে দেশের ন্যায়বিচার ও আদর্শবাদের প্রতি তার প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়