শিরোনাম
◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই ঢাকা-৮ এ আসুন, ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে: নাহিদ ইসলাম

ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সবাই ঢাকা-৮ টে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।’

আজ বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলামের শেয়ার করা নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টে বলা হয়, ‘ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেন নি, এগিয়ে আসুন।’

এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন, বেশ কিছু কেন্দ্রে ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়