শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সংসদে জাতীয় সংগীতের সময় ‘চেয়ারে বসা’ নিয়ে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

সংসদ অধিবেশনে চলাকালে বিরোধীদলীয় সংসদ সদস্যদের জাতীয় সংগীতের সময় চেয়ারে বসা নিয়ে ব্যাখ্যা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন। 
 
হান্নান মাসউদ বলেন, ‘আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধীদলের সদস্যরা বসে যান। পাশাপাশি বিরোধীদলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকে। একইসঙ্গে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত বাজানো শুরু হয়ে যায় কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সংগীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেননি।

নবীন এই সংসদ সদস্য বলেন, হাসনাত আব্দুল্লাহ (এমপি) জাতীয় সংগীত চলার বিষয়টা টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানা মাত্রই বিরোধীদলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।

শেষে তিনি আরও বলেন, ভুল বুঝাবুঝির অবসান হউক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হউক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়