শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভিপি সাদিক কায়েমের টেক্সট মেসেজ স্ক্রিনশট ফাঁস করলেন গোলাম রাব্বানী!

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এক পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।

ভাইরাল ওই স্ক্রিনশটে দেখা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ টেক্সট করেছেন সাদিক কায়েম।

৩ আগস্টে রাতে আবারও সালাম দিয়ে সাদিক কায়েম নিজেকে ‘ভার্সিটির ছোট ভাই’ পরিচয় দেন। এরপর ২০১৯ সালের ৩১ জানুয়ারি আবারও সালাম দেন সাদিক কায়েম। সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

পোস্টে কাদের লিখেছেন, ‘জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী, আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজকে জননন্দিত ছাত্রনেতা। দুনিয়ার মানুষ তাকে চেনে; আর পাত্তা না দেওয়া রাব্বানীকে মানুষ আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে। সো, এখনি শিক্ষা নেন। মানুষকে গুরুত্ব দেন।’

আব্দুল কাদের আরো লিখেছেন, আর যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন তারাও শিক্ষা নেন। সাদিক ভাই এক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়