শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষক কার্ড পাওয়া কবির হোসেনের এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি!

দ্য ডিসেন্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ এপ্রিল, মঙ্গলবার কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে তিনি স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে কবির হোসেন নামে একজন কৃষক আবেগাপ্লুত হয়ে বলেন, এতদিন কৃষকদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। এই কার্ডের মাধ্যমে প্রথমবারের মতো তারা এই স্বীকৃতি পাচ্ছেন।

তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, তিনি আসলে কৃষক নন; বরং তাকে কৃষক সাজিয়ে সমাবেশে বক্তব্য দেওয়ানো হয়েছে।

কবির হোসেনের ৪টি ছবি শেয়ার করে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেন, “তার কিছু বাংলার লুথার কিং প্রথম কৃষক কার্ড দিয়েছে এই মালরে। নাম কবির হোসেন। বছরে পাবে দুই হাজার টাকা সর্বসাকুল্যে। ওর যে লাইফস্টাইল, তাতে তো একবেলা সকালের নাস্তা হবে না এই টাকায়। দরিদ্র কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না। আর বাংলার লুথার কিং নাটক করছে।”

দ্য ডিসেন্ট-এর যাচাইয়ে দেখা যায়, পিনাকি ভট্টাচার্যের শেয়ার করা ৪টি ছবির মধ্যে ৩টিই গুগলের জেমিনি এআই দিয়ে তৈরি।

Arch Sheehab নামে একজন কবির হোসেনের ৫টি ছবি শেয়ার করে দাবি করেছেন, “গতকাল টাঙ্গাইলে কৃষক কার্ড পেয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কৃষক লীগ। বাই দ্য ওয়ে, এই ব্যাটা আবার চেয়ারম্যান পদপ্রার্থীও। বুঝা গেল প্ল্যানটা।”

দ্য ডিসেন্ট-এর যাচাইয়ে দেখা যায়, তার শেয়ার করা ৫টি ছবির মধ্যে ২টি জেমিনি এআই দিয়ে তৈরি।

আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট Ahmed Afgani একটি পোস্টে দাবি করেছেন, “এই লোক কৃষক কার্ড পেয়েছে এবং তারেক রহমানের সামনে কৃষক সেজে বক্তব্য রেখেছেন।”

জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক Muhammad Asadullah কবির হোসেনের একটি এআই ছবি ছড়িয়ে দাবি করেন, “টাঙ্গাইলে হতদরিদ্র কৃষক কবিরের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। দেশটা এভাবেই এগিয়ে যাবে। সব কৃষক কার্ড পাবে। কার্ড পেয়েই দামি গাড়ির সামনে বসে ড্যাশিং আউটফিটে ছবি তুলবেন আমাদের কৃষকরা। পৃথিবীর সব কৃষক সুখী হবে।”

কবির হোসেন টাঙ্গাইল জেলার একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি ফেসবুকে তিনি প্রায়ই কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও শেয়ার করেন। 

এআই ছবিগুলো ছড়িয়েছেন কবির হোসেন নিজেই
দ্য ডিসেন্ট-এর যাচাইয়ে দেখা যায়, কৃষক কবির হোসেন নিজেই তার ফেসবুক ওয়ালে বিভিন্ন সময়ে এআই দিয়ে তৈরি নিজের ছবি শেয়ার করেছেন। তাজমহলের সামনে, মক্কায় পবিত্র কাবা ঘরের সামনে, বিভিন্ন নারীর সঙ্গে সমুদ্র ভ্রমণসহ নানা স্থানে নিজের এআই ছবি তৈরি করে তিনি শেয়ার করে থাকেন।

মূলত, কবির হোসেনের নিজের শেয়ার করা ছবিগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়