শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৫২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল দেখা যাবে বছরের শেষ সুপারমুন, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

ডিসেম্বরের হিমেল রাতে প্রকৃতি যখন শীতের চাদরে নিজেকে মুড়ে নেয়, ঠিক তখনই আকাশে দেখা মিলবে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের। আগামীকাল, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার আকাশে উঠতে যাচ্ছে বছরের তৃতীয় এবং শেষ সুপারমুন। যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘কোল্ড সুপারমুন’ নামে পরিচিত। এই পূর্ণিমা শুধু ডিসেম্বরের আগমনী বার্তা বয়ে আনে না, বরং এক বিশেষ উজ্জ্বলতা নিয়ে মহাকাশে নিজের উপস্থিতি জানান দেয়।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমও (বিডব্লিউওটি) এই তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশের সকল স্থান থেকেই দেখা যাবে এই মনোমুগ্ধকর সুপারমুন। এই চাঁদ তার সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে ৫ ডিসেম্বর শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিট পর্যন্ত।

বিবিসি জানিয়েছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরও বহু আগে থেকেই মৌসুম পরিবর্তনের হিসেব রাখার জন্য পূর্ণিমার নানা নামকরণ করা হতো। সেই ঐতিহ্য অনুসারে, ডিসেম্বর মাসের পূর্ণিমাকে বলা হয় ‘কোল্ড মুন’। কারণ এই সময়টি উত্তর গোলার্ধে শীতের সূচনা পর্ব। শীতলতম রাতে চাঁদের এই উপস্থিতি তাকে এই বিশেষ নাম দিয়েছে।

সুপারমুনের রহস্য কী?
যখন চাঁদ পৃথিবীর কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, তখন সেই পূর্ণিমাকে ‘সুপারমুন’ বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসার কারণেই চাঁদকে অন্য সময়ের তুলনায় একটু বড় ও উজ্জ্বল দেখায়। আর এটিই হবে এই বছরের তৃতীয় এবং শেষ সুপারমুন।

এই মহাজাগতিক ঘটনাটি বছরের পর বছর ধরে প্রকৃতিপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানীদের মুগ্ধ করে আসছে। তবে যারা এই বিরল দৃশ্য দেখতে ভুল করবেন, তাদের জন্য পরবর্তী পূর্ণিমা অপেক্ষা করছে ২০২৬ সালের ৩ জানুয়ারি। বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, সেটির নাম হবে ‘উলফ মুন’।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়