শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৪ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিজ্ঞাসাবাদে সদুত্তর না দেওয়ায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়ে সুনির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ঢাকা মে‌ট্রোপ‌লিটন পুলিশের গোয়েন্দা ‌বিভাগের (ডিবি) সদস্যরা। কিন্তু জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে জানিয়েছে ডিবি। এজন্য আনিস আলমগীরকে রাতে ডিবি কার্যালয়ে থাকতে হবে।  

রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই আজ রাতে তাকে ডিবি কার্যালয়ে থাকতে হচ্ছে।

এর আগে রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম তখন বলেছিলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়