শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৩:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে তিন দিনে ঈদ, সৌদি আরবের সঙ্গেই কি বাংলাদেশ?

ভৌগোলিক সীমানা আর চাঁদের লুকোচুরি এবার মুসলিম বিশ্বকে দাঁড় করিয়ে দিয়েছে এক বিরল সমীকরণের সামনে। একদিকে আফগানিস্তানসহ তিন দেশে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হচ্ছে, অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে শনিবারের। তবে সবচেয়ে বড় কৌতূহল দানা বেঁধেছে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে।

সচরাচর সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হলেও, এবার কি তবে একসঙ্গেই উৎসবে মাতবে দুই দেশ? আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলেই মিলবে সেই মাহেন্দ্রক্ষণ। 

একই দিনে দুই দেশ?

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। নিয়ম অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে সৌদি আরবের সঙ্গেই একই দিনে ঈদ করবে বাংলাদেশ।

তিন দিনের ঈদ বিভাজন: বিশ্ব যখন ক্যালেন্ডারের পাতা গুনছে, তখন আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদের আনন্দ শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকার মালি ও নাইজারেও আজ খুশির ঈদ পালিত হচ্ছে। যখন বিশ্বের বড় একটি অংশ রোজা রাখছেন, তখন এই তিন দেশের আকাশে দেখা দিয়েছে শাওয়ালের বাঁকা চাঁদ।

শুক্রবার: মধ্যপ্রাচ্যসহ বড় অংশের ঈদ: জ্যোতির্বিজ্ঞানের হিসাব আর চাঁদ দেখার তথ্যের সমন্বয় ঘটিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার অধিকাংশ দেশ আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্‌যাপনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে। আফ্রিকার দেশ সুদান, সোমালিয়া ও নাইজেরিয়াতেও শুক্রবারই বসছে ঈদের জামাত।

শনিবারের অপেক্ষায় সিঙ্গাপুর: সবাইকে অবাক করে দিয়ে শনিবার (২১ মার্চ) ঈদ উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, যখন বিশ্বের একাংশ ঈদের আনন্দ শেষ করে কাজে ফিরবে, তখন সিঙ্গাপুরে শুরু হবে উৎসবের আমেজ।

অপেক্ষায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া: বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে পবিত্র শাওয়ালের বাঁকা চাঁদের সন্ধানে থাকবে। যদি আজ চাঁদ দেখা দেয়, তবে শুক্রবারই হবে ঈদ। আর চাঁদ দেখা না গেলে সিঙ্গাপুরের মতোই এসব দেশে ঈদ পিছিয়ে যাবে শনিবার।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক: আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকেই আসবে সেই কাঙ্ক্ষিত ঘোষণা–বাংলাদেশ কি কাল সৌদির সঙ্গেই ঈদ করবে, নাকি অপেক্ষা বাড়বে আরও এক দিন? উৎস: সময়নিউজটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়