শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানালেন মারিয়া নুর

মনিরুল ইসলাম: ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংস ও ন্যক্কারজনক এমন হামলা হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে তার ওপর অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছিল। কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট-মুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমরা কল্পনাও করিনি।

আজ রোববার  দুপুর ১টায়  ঢাকা মেডিকেল কলেজে  হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মারিয়া। এ সময় তিনি দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চেয়েছেন।

নুরের স্ত্রী মারিয়া বলেন, ২৯ আগস্ট ঘটনাটি যখন ঘটে, তখন আমি টিভিতে লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।

মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজ হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি। 

তিনি বলেন, শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

মারিয়া বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয়।

তিনি নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়